বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ সাধারণ সম্পাদক, রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী।

 

 নাজিম উদ্দিন চৌধুরী কাজী জাফর, রাশেদ খান মেনন, মান্নান ভূঁইয়া ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটির অধীনে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন।

 

তিনি চবি'র রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স সহ এম এ পাশ করেন।প্রতিবাদী এই ছাত্র নেতা চবিতে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বিভিন্ন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন চবি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।

 

পরে তিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের সফল নেতা প্রেসিডেন্ট জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করে চট্টগ্রাম জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

সদালাপী, বিনয়ী,সৎ চরিত্রবান,সাহসী,নির্ভীক দেশপ্রেমিক ও আদর্শে অবিচল নাজিম উদ্দিন চৌধুরী ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তিনি ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন।

 

মরহুম নাজিম উদ্দিন চৌধুরীর দুই ছেলে এডভোকেট তারিক রহমান জীবন ও ইঞ্জিনিয়ার আবিদ রহমান চৌধুরী ।

আজ মরহুমের বাড়ীতে সকালে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।